হরিশ্চন্দ্রপুরে লটারির দোকানে চুরি
দি নিউজ লায়নঃ হরিশ্চন্দ্রপুরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার রাতে এই ঘটনার পর বুধবার সকাল থেকে ওই এলাকার সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ডের সামনে লটারির দোকান থেকেই চুরির ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার লটারি এবং কিছু পরিমাণ নগদ অর্থ চুরি হয়েছে বলে ওই দোকানের মালিক সঞ্জীব সিংহ পুলিশকে জানিয়েছেন।
ওই লটারির দোকানের মালিক সঞ্জীব সিংহ জানিয়েছেন, লোন নিয়ে তিনি এই দোকানটি করেছেন। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন তার দোকানের সামনের দরজা একটি অংশ ভাঙ্গা। তারপর এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কিছু মাদকাসক্তেরা এই ঘটনা ঘটাচ্ছে। ড্রাগ, মদের নেশায় আসক্তদের দৌড়াতে এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছে।
সামনে যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে। ওই লটারি দোকানের মালিক সঞ্জীব সিংহ বলেন, এদিন সকালে এসে দেখি দোকানে তালা ভাঙ্গা। টিকিট, টাকা কিছুই নেই। কারা করেছে কিছু জানতে পারিনি। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Post a Comment